بـسـم الله الـرحـمٰـن الرحـيْـم

রহিম মার্কেট, সানারপাড় সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা

ভর্তি তথ্য

ভর্তির নিয়মাবলী

  • ভর্তি পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ ছাত্রদের পরিচালক মহোদয়ের অনুমোদন সাপেক্ষে ভর্তি নেওয়া যেতে পারে। পুরাতন শিক্ষার্থীদের ভর্তি প্রতি বছর রমজান মাসের মধ্যে সম্পন্ন করতে হবে।
  • সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার পরও যদি কোন ছাত্র পালিয়ে যায় কিংবা স্বপ্রণোদিত কোন এক্সিডেন্ট ঘটে তার দায়িত্ব কর্তৃপক্ষ বহন করবে না।
  • শিক্ষার্থী পূর্ব থেকেই বিশেষ কোন জটিল রোগে আক্রান্ত থাকলে, ভর্তির পূর্বেই সে বিষয়ে কর্তৃপক্ষকে অবগত করতে হবে।
  • ভর্তি ফি ও বেতন অফেরতযোগ্য। প্রতি মাসের অগ্রিম প্রদান করতে হবে।
  • মাসের যেকোনো তারিখে ভর্তি হলে নির্দিষ্ট দিনের খোরাকীর টাকার সাথে চলতি মাসের বেতন ও আবাসন ফি প্রদান করতে হবে।
  • ভর্তি কার্যক্রম সাধারণত প্রতি বছর রমজান মাস ও জানুয়ারী মাসের মধ্যে সম্পন্ন করা হয়।

ভর্তি সংক্রান্ত খরচ

বিবরণ পুরাতন নতুন পুরাতন (ভিআইপি) নতুন (ভিআইপি)
ভর্তি ৫,০০০/- ৬,০০০/- ১০,০০০/- ১২,০০০/-
লকার ৫০০/- ৫০০/-
আইডি কার্ড ৫০০/- ৫০০/- ৫০০/- ৫০০/-
ফরম ১০০/- ১০০/- ২০০/- ২০০/-
মোট ৬,১০০/- ৭,১০০/- ১০,৭০০/- ১২,৭০০/-

মাসিক প্রদেয়

বিবরণ সাধারণ স্পেশাল ভি আই পি
বেতন ২,০০০/- ২,০০০/- ২,০০০/-
খাবার ২,৫০০/- ৩,৫০০/- ৫,০০০/-
আবাসন ফি ৫০০/- ৫০০/- ১,৫০০/-
ইউটিলিটি / সার্ভিস ৫০০/- ৫০০/- ১,৫০০/-
মোট ৫,৫০০/- ৬,৫০০/- ১০,০০০/-

আর্থিক লেনদেন সংক্রান্ত জ্ঞাতব্য

  • প্রতি ইংরেজি মাসের ৫ তারিখের মধ্যে নির্ধারিত মাসিক প্রদেয় পরিশোধ করা আবশ্যক।
  • প্রতি ইংরেজি মাসের ১০ তারিখের মধ্যে নির্ধারিত প্রদেয় পরিশোধ না হলে সংশ্লিষ্ট ছাত্রের মাদরাসায় অবস্থান ও লেখাপড়া সাময়িকভাবে স্থগিত হয়ে যেতে পারে।
  • মাদরাসা একটি চলমান শিক্ষা প্রতিষ্ঠান। ছুটির দিনগুলোতে খাবার ব্যবস্থাপনা সাময়িকভাবে বন্ধ থাকলেও মাদরাসা পরিচালনা সংশ্লিষ্ট অন্য সব ধরনের ব্যয় মাদরাসাকে চালিয়ে যেতে হয়। ফলে কোন ছাত্র মাদরাসায় কিছুদিন অনুপস্থিত থাকার কারণে কিংবা ছুটির দিনসমূহের বিপরীতে তার নির্ধারিত মাসিক প্রদেয় এর কোন অংশ কর্তন করার সুযোগ নেই।
  • যেহেতু এটি একটি সম্পূর্ণ ভাড়া প্রতিষ্ঠান, তাই ছাত্র উপস্থিত/অনুপস্থিত যাই হোক না কেন পূর্ণ মাসিক প্রদেয় পরিশোধ বাধ্যতামূলক।
  • মাদরাসার সাথে সব ধরনের আর্থিক লেনদেন অভিভাবক নিজে অথবা নির্ভরযোগ্য বাহকের মাধ্যমে পরিশোধ করবেন। সংশ্লিষ্ট ছাত্রকে কোন ভাবেই আর্থিক লেনদেন পরিশোধের মাধ্যম বানানো উচিত নয়।
  • সম্মানিত প্রিয় অভিভাবকবৃন্দ, প্রাতিষ্ঠানিক নিয়মশৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল থেকে মাদরাসার সার্বিক সহযোগিতা করতে সচেষ্ট থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহপাক আমাদের সবাইকে কবুল করুন। আমীন।

পরিচালনায়: হাফেজ মাওলানা মুনতাসির রহমান — ০১৯৩৮-৬৪২২৩২